পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে ফিরোজ খান (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত রাজ্জাক খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাওহীদের নেতৃত্বে পুলিশের একটি দল ফিরোজ খানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বিছানার নিচে তল্লাশি চালিয়ে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে দুমকি থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন