সংবাদ

নওগাঁয় মোটরসাইকেলসহ ৩ ডাকাত গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম

নওগাঁয় মোটরসাইকেলসহ ৩ ডাকাত গ্রেপ্তার
ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে ডাকাতির চেষ্টার সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার গোনা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের আরও পাঁচ সহযোগী পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের ফয়সাল হোসেন (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের সানা মণ্ডল (২২) ও রাব্বি হাসান (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মাহবুব নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। গোনা মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা আটজন ডাকাত তাকে ধাওয়া করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ও পুলিশ এগিয়ে আসে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে উপজেলার খট্টেশ্বর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই সেখানে অবস্থান করছিলেন। আরোহীকে আটকে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত পালিয়ে যাওয়া অন্য পাঁচজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

নওগাঁয় মোটরসাইকেলসহ ৩ ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত