সংবাদ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে : আবু আশফাক

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে : আবু আশফাক
ঢাকার দোহারে সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। ছবি : সংবাদ

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

শনিবার (২০ জুন) দিনব্যাপী ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবু আশফাক বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সকালে সুতারপাড়া ইউনিয়নের পদ্মা বাইপাস নিকড়া-ডায়ারকুম সড়কে বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন সংসদ সদস্য। এরপর তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১১টি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-বানাঘাটা জাহিদ কমিশনারের বাড়ির রাস্তা, ঝনকি রানী বিল্ডিং সংলগ্ন রাস্তা, নারিশা পশ্চিম চর সড়ক, লটাখোলা সিপিডিএন ও ঢাকা প্রজেক্ট এলাকার রাস্তা, এসপি আনোয়ারের বাড়ির সামনের রাস্তা, কার্তিকপুর ব্রিজ সংলগ্ন সড়ক, চর কুশাই রাস্তা এবং বাংলাবাজার সড়ক।

অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক বলেন, ‘বিগত সরকারের আমলে দখল হওয়া খাল-বিল পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দোহার-নবাবগঞ্জের প্রতিটি অঞ্চলে পর্যায়ক্রমে পাকা রাস্তা নির্মাণ করা হবে।’

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমি যত প্রতিশ্রুতি দিয়েছি, সবই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি। আগামী পাঁচ বছরে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।’

এমপি আরও বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে। উন্নত সড়ক যোগাযোগ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি সঞ্চার করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রকৌশলী রাজু আলম, টিসিএল গ্রুপের চেয়ারম্যান তানভীর আহমেদ সানু মোল্লা এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে : আবু আশফাক

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত