সংবাদ

সখীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম

সখীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল পাঁচটার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের মোটের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সখীপুর উপজেলার রাজনীতি মোড় এলাকার মো. মিনহাজ (২০), মানিকগঞ্জের ভগবান চর এলাকার মোহাম্মদ সুমন (২০) এবং ফরিদপুর সদর উপজেলার সবুজ মিয়া।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলটি সখীপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে মিনহাজ ও সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্যজন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি জব্দ করেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

সখীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল পাঁচটার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের মোটের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সখীপুর উপজেলার রাজনীতি মোড় এলাকার মো. মিনহাজ (২০), মানিকগঞ্জের ভগবান চর এলাকার মোহাম্মদ সুমন (২০) এবং ফরিদপুর সদর উপজেলার সবুজ মিয়া।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলটি সখীপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে মিনহাজ ও সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্যজন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি জব্দ করেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত