সংবাদ

পাল্টাচ্ছে ‘মীরবাড়ী’ নামও, ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

পাল্টাচ্ছে ‘মীরবাড়ী’ নামও, ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি এসেছে।

এর আগে শুক্রবার (১৯ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশনা দেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবি এম আবদুস সাত্তারের সই করা চিঠিতে নবগঠিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন করে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতির ভিত্তিতে পুনরায় গণশুনানি করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক জানান, চিঠি পাওয়ার পরপরই নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। নতুন নাম চূড়ান্ত হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জে ‘মীরবাড়ী’ ও মোকামতলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন গঠন করা হয়। নামগুলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তার দুই ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নামের সঙ্গে মিল থাকায় সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন।

তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্তে এলাকাবাসী খুশি হলেও ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন নিয়ে বিতর্ক রয়ে গেছে। এলাকার অনেকে বলছেন, প্রতিমন্ত্রীর ভাতিজি স্বর্ণের নামে এই ইউনিয়নের নাম রাখা হয়েছে, কিন্তু তা পরিবর্তন করা হয়নি।

ইউনিয়নের নাম নিয়ে বিতর্কের মধ্যেই প্রতিমন্ত্রী ৫৩ বছরের পুরোনো শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ করার উদ্যোগ নেন। এ নিয়েও বিতর্ক তৈরি হয়।

পরে প্রতিমন্ত্রী নিজেই তার নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করতে শিক্ষা সচিবকে চিঠি দেন।

শনিবার বিকেলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ইউনিয়নগুলোর নাম পরিবর্তন হচ্ছে। এখন তাকে নিয়ে আর কোনো আলোচনা-সমালোচনা নেই।’

তার প্রেস সচিব আতিকুর রহমান আতিক জানান, স্বার্থসিদ্ধির জন্য অনেকে প্রতিমন্ত্রীর নাম ব্যবহারের অপচেষ্টায় লিপ্ত। তাই তিনি নিজের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে শিক্ষা সচিবকে ডিও লেটার দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

পাল্টাচ্ছে ‘মীরবাড়ী’ নামও, ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত