সংবাদ

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪১ পিএম

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচক্ষেতে গোপনে চাষ করা প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। ছবি : সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট উচ্চতার একটি বড় গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, দক্ষিণ তিলাই গ্রামের কৃষক ইউসুফ মিয়া তার মরিচ ক্ষেতে গোপনে একটি গাঁজা গাছ লাগিয়েছিলেন। গত প্রায় দুই বছর ধরে তিনি গাছটির পরিচর্যা করে আসছিলেন। গাছটি বড় হয়ে প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই ক্ষেতে অভিযান চালিয়ে পুলিশ গাছটি কেটে থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই আবু সাঈদ সুজনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। প্রত্যন্ত চরাঞ্চলে মরিচ ক্ষেতের ভেতর থেকে গাছটি উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট উচ্চতার একটি বড় গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, দক্ষিণ তিলাই গ্রামের কৃষক ইউসুফ মিয়া তার মরিচ ক্ষেতে গোপনে একটি গাঁজা গাছ লাগিয়েছিলেন। গত প্রায় দুই বছর ধরে তিনি গাছটির পরিচর্যা করে আসছিলেন। গাছটি বড় হয়ে প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই ক্ষেতে অভিযান চালিয়ে পুলিশ গাছটি কেটে থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই আবু সাঈদ সুজনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। প্রত্যন্ত চরাঞ্চলে মরিচ ক্ষেতের ভেতর থেকে গাছটি উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত