সংবাদ

দেশের বিভিন্ন জেলায় শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

দেশের বিভিন্ন জেলায় শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ
গাইবান্ধা ও ফেনীসহ বিভিন্ন জেলায় শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন। ছবি: সংবাদ

শ্রীরামচন্দ্রকে অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ফেনী, বগুড়া ও গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) পৃথক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার নেতারা এসব প্রতিবাদ জানান।

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে রাধা গোবিন্দ ও কালীমন্দিরকে কেন্দ্র করে শ্রীরামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ ও অবমাননার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি পালন করে জেলা পূজা উদ্‌যাপন পরিষদ।

কর্মসূচিতে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিরতী রঞ্জন সরকার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। একটি কুচক্রী মহল এই সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা, সাবেক সভাপতি পরেশ চন্দ্র সরকার প্রমুখ।

ফেনী : বিকেলে ফেনী শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের জয়কালী মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হন আন্দোলনকারীরা।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিরালাল চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, সহসভাপতি সমির করসহ অন্য নেতৃবৃন্দ। বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার তীব্র নিন্দা জানিয়ে উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বগুড়া : বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল বারবার সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দিয়ে দেশের শান্ত পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার যে হুমকি দেওয়া হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এনসি বাড়ই, সহসভাপতি চন্দন চক্রবর্তী, সাবেক সভাপতি অমৃত লাল সাহা প্রমুখ। সমাবেশ চলাকালে সাতমাথা এলাকা ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সবগুলো সমাবেশ থেকেই বক্তারা সরকারের প্রতি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

দেশের বিভিন্ন জেলায় শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত