ফরিদপুরের মধুখালী উপজেলায় এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম নূর ইসলাম (৩৮)। তিনি উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর পরিবার এবং নূর ইসলাম উপজেলার বাশপুর গ্রামে পাশাপাশি দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করেন। তরুণীর বাবা নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৮ টার দিকে বাবা ঘরে ফিরে নূর ইসলামকে তার মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি ঘরের দরজা বাইরে থেকে আটকে দিলেও বাড়ির মালিকের সহযোগিতায় নূর ইসলাম পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী তরুণী ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার পরিবারকে জানিয়েছেন, গত ৪ দিন ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে কয়েকবার ধর্ষণ করেছেন নূর ইসলাম।
খবর পেয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
/

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন