সংবাদ

সখিপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৭ এএম

সখিপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজ হওয়ার ২ দিন পর সেজুঁতি (৮) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) উপজেলার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শনিবার (২০ জুন) বিকেল থেকে সে নিখোঁজ ছিল।

নিহত সেজুঁতি সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) বিকেল ৪ টার পর থেকে সেজুঁতির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই রাতেই সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটির সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়েছিল। সোমবার সকালে একটি পুকুরে তার অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সেজুঁতির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ অপেক্ষার পর নিথর দেহ ফিরে পাওয়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

সখিপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজ হওয়ার ২ দিন পর সেজুঁতি (৮) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) উপজেলার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শনিবার (২০ জুন) বিকেল থেকে সে নিখোঁজ ছিল।

নিহত সেজুঁতি সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) বিকেল ৪ টার পর থেকে সেজুঁতির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই রাতেই সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটির সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়েছিল। সোমবার সকালে একটি পুকুরে তার অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সেজুঁতির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ অপেক্ষার পর নিথর দেহ ফিরে পাওয়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত