মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে ইলিয়াছ মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানী ঢাকা ও সিরাজদিখানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মামলার ১ নম্বর আসামি বিপ্লব (৩৫) এবং তার মা রওশন আরা মেম্বার (৫৫)। বিপ্লবকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে এবং রওশন আরাকে সিরাজদিখানের কোলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন সকালে উপজেলার কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইলিয়াছ মোল্লাকে প্রতিপক্ষের লোকজন বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২০ জুন রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বজনরা।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল রাতভর অভিযান চালিয়ে প্রধান আসামিকে ঢাকার একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
/

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন