সংবাদ

মানুষ-হাতি সংঘাত কমাতে মেহেরঘোনায় সচেতনতামূলক বৈঠক

প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:১৬ পিএম

মানুষ-হাতি সংঘাত কমাতে মেহেরঘোনায় সচেতনতামূলক বৈঠক
বন্য হাতি সুরক্ষায় আয়োজিত উঠান বৈঠক। ছবি : সংবাদ

বন্য হাতির আবাসস্থল রক্ষা এবং মানুষ ও হাতির মধ্যকার সংঘাত নিরসনে কক্সবাজারে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জ সদরে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল- ‘বন বাঁচলে হাতি বাঁচবে, হাতি বাঁচবে বাঁচবে আমাদের প্রকৃতি’।

সভায় সভাপতিত্ব করেন মেহেরঘোনা বিট কর্মকর্তা রাকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

রেঞ্জ কর্মকর্তা বলেন, পাহাড় কাটা, বনের ভেতরের গাছ উজাড় হওয়া এবং হাতির চলাচলের প্রাচীন পথ (করিডোর) দখল হয়ে যাওয়ার কারণে বন্য হাতিরা চরম খাদ্য ও আবাসের সংকটে ভুগছে। জীবন বাঁচানোর তাগিদেই তারা অনেক সময় লোকালয়ে চলে আসে, যার ফলে তৈরি হয় মানুষ ও হাতির মধ্যকার অনাকাঙ্ক্ষিত সংঘাত।

তিনি আরও বলেন, হাতির চলাচলের পথে ঘরবাড়ি বা কোনো ধরনের স্থায়ী প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। লোকালয়ে হাতি এলে আতঙ্কিত হয়ে আক্রমণ না করে এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) বা বন বিভাগকে দ্রুত খবর দিতে হবে।

সভায় স্থানীয় জনগণ বন্য হাতি সুরক্ষায় বন বিভাগকে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে মেহেরঘোনা বিট অফিসের কর্মী, সামাজিক বনায়নের উপকারভোগী সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মানুষ-হাতি সংঘাত কমাতে মেহেরঘোনায় সচেতনতামূলক বৈঠক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

বন্য হাতির আবাসস্থল রক্ষা এবং মানুষ ও হাতির মধ্যকার সংঘাত নিরসনে কক্সবাজারে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জ সদরে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল- ‘বন বাঁচলে হাতি বাঁচবে, হাতি বাঁচবে বাঁচবে আমাদের প্রকৃতি’।

সভায় সভাপতিত্ব করেন মেহেরঘোনা বিট কর্মকর্তা রাকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

রেঞ্জ কর্মকর্তা বলেন, পাহাড় কাটা, বনের ভেতরের গাছ উজাড় হওয়া এবং হাতির চলাচলের প্রাচীন পথ (করিডোর) দখল হয়ে যাওয়ার কারণে বন্য হাতিরা চরম খাদ্য ও আবাসের সংকটে ভুগছে। জীবন বাঁচানোর তাগিদেই তারা অনেক সময় লোকালয়ে চলে আসে, যার ফলে তৈরি হয় মানুষ ও হাতির মধ্যকার অনাকাঙ্ক্ষিত সংঘাত।

তিনি আরও বলেন, হাতির চলাচলের পথে ঘরবাড়ি বা কোনো ধরনের স্থায়ী প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। লোকালয়ে হাতি এলে আতঙ্কিত হয়ে আক্রমণ না করে এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) বা বন বিভাগকে দ্রুত খবর দিতে হবে।

সভায় স্থানীয় জনগণ বন্য হাতি সুরক্ষায় বন বিভাগকে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে মেহেরঘোনা বিট অফিসের কর্মী, সামাজিক বনায়নের উপকারভোগী সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত