জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামী ৩০ জুন রায় ঘোষণা করা হবে।
সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায়ের দিন ধার্য করেন।
এর আগে, ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নিয়ে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী ৩০ জুন এই মামলার রায় প্রদানের মাধ্যমে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন