সংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, দর্শকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:০৩ এএম

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, দর্শকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

​ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ফ্রান্স ও ইরাকের মধ্যকার মাঠের লড়াইয়ে বাগড়া দিয়েছে প্রকৃতি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের আশপাশে তীব্র বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথমার্ধের পর ম্যাচটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে ফিফা।

খেলা বন্ধ হওয়ার আগে কিলিয়ান এমবাপের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর আগেই ফিলাডেলফিয়ার আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি ও বজ্রঝড় শুরু হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

​খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাৎক্ষণিক এক বিবৃতিতে জানায়, "প্রতিকূল আবহাওয়া ও স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকির কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচটি স্থগিত করা হয়েছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই খেলা পুনরায় শুরু হবে। সকলের নিরাপত্তাই ফিফার সর্বোচ্চ অগ্রাধিকার।"

প্রথমে খেলা ৩০ মিনিট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।

​এদিকে ম্যাচ স্থগিত হওয়ার পর ফিলাডেলফিয়া স্টেডিয়াম কর্তৃপক্ষও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেয়। সেখানে তারা উল্লেখ করে, "ফ্রান্স বনাম ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ প্রতিকূল আবহাওয়ার কারণে বিলম্বিত হয়েছে। নিরাপদ ঘোষণা করা হলে খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের নিজ নিজ আশ্রয়স্থলে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে।"

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একপর্যায়ে বৃষ্টি প্রায় পুরোপুরি থেমে গেলেও আবহাওয়ার পূর্বাভাসে বজ্রঝড়ের শঙ্কা কাটেনি, যার ফলে ম্যাচটি দ্রুত শুরু করা সম্ভব হয়নি। এই সময় স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে, "প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের যার যার অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।"

​ঝড় ও বজ্রপাতের আশঙ্কায় গ্যালারির বড় অংশ ফাঁকা হয়ে যায় এবং নিরাপত্তাজনিত কারণে দর্শকদের স্টেডিয়ামের ভেতরের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, পাশাপাশি খেলোয়াড়রাও ড্রেসিংরুমে অবস্থান নেন।

এর আগে প্রথমার্ধে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ইরাক দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল। ফরাসিরা আক্রমণে আধিপত্য দেখালেও ইরাকের রক্ষণভাগ ছিল বেশ গোছানো। তবে ম্যাচের ১৪তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী বাঁ পায়ের শটে ফ্রান্সকে এগিয়ে নেন কিলিয়ার এমবাপে।

বিশ্বকাপে এটি এমবাপের ১৫তম গোল। দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে নিয়ে গেছেন, আর এই গোলবন্যার ম্যাচে মেসিকে ছোঁয়ার দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করলেন এমবাপ্পে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, দর্শকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত