বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. শফি (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী এলাকার পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজুআমতলী এলাকার কালুর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে শফি সীমান্তবর্তী রেজুআমতলী এলাকায় কলার ছড়া কাটতে পাহাড়ে যান। কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন গর্জনবুনিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৪১ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় তার মৃত্যু হয় বলে শফির পরিবার নিশ্চিত করেছে।
এ ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
/

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন