সংবাদ

বেসরকারি মেডিকেলে মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০৮ পিএম

বেসরকারি মেডিকেলে মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমানে দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস এবং বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তার প্রশ্নে জানতে চান দেশে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষা ব্যয়বহুল হওয়ায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পায় না। এ ক্ষেত্রে দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ কোটা ব্যবস্থার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে শিক্ষার ব্যয়ভার কমানোর জন্য মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে কিনা?

উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষা সম্প্রসারণ, আধুনিকায়ন ও গুণগত মানোন্নয়ন এবং সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সে আলোকে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।"

মন্ত্রী আরও জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ৫% কোটা কার্যকর রয়েছে। এই ব্যবস্থার আওতায় চলতি বছরে ৫% হারে মোট ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মেধাবী ও অসচ্ছল কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বেসরকারি মেডিকেলে মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

বর্তমানে দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস এবং বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তার প্রশ্নে জানতে চান দেশে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষা ব্যয়বহুল হওয়ায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পায় না। এ ক্ষেত্রে দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ কোটা ব্যবস্থার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে শিক্ষার ব্যয়ভার কমানোর জন্য মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে কিনা?

উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষা সম্প্রসারণ, আধুনিকায়ন ও গুণগত মানোন্নয়ন এবং সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সে আলোকে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।"

মন্ত্রী আরও জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ৫% কোটা কার্যকর রয়েছে। এই ব্যবস্থার আওতায় চলতি বছরে ৫% হারে মোট ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মেধাবী ও অসচ্ছল কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত