সংবাদ

চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০৪ এএম

চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান তিনি।

​চীনের বেইজিংয়ে দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগের নানামুখী সুযোগ-সুবিধা ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বিশেষ এক সম্মেলনের মাধ্যমে এই সম্ভাবনা প্রদর্শন করা হয়।

​বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করে। ​সম্মেলনে চীনের ১২৫ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ, সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে একটি বিশেষ উপস্থাপনা (প্রেজেন্টেশন) দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

​উপস্থাপনায় চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানানো হয় এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান তিনি।

​চীনের বেইজিংয়ে দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগের নানামুখী সুযোগ-সুবিধা ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বিশেষ এক সম্মেলনের মাধ্যমে এই সম্ভাবনা প্রদর্শন করা হয়।

​বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করে। ​সম্মেলনে চীনের ১২৫ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ, সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে একটি বিশেষ উপস্থাপনা (প্রেজেন্টেশন) দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

​উপস্থাপনায় চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানানো হয় এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত