সংবাদ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবিঃ সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ বছর ৫ মাস বয়সী ওই ছেলে শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে গত তিন মাসে হামের উপসর্গে মোট ৫৪ শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক দিনে নতুন করে আরও ১৫ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বর্তমানে এই ওয়ার্ডে মোট ৯১ জন শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ অঞ্চলের ২,৩৬২ জন শিশু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২,২১৭ জন।

চিকিৎসকেরা জানান, আক্রান্ত শিশুদের বেশির ভাগই অপুষ্টিতে ভুগছে এবং তাদের অনেকেরই নিয়মিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সম্পন্ন করা ছিল না। পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ডে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ বছর ৫ মাস বয়সী ওই ছেলে শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে গত তিন মাসে হামের উপসর্গে মোট ৫৪ শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক দিনে নতুন করে আরও ১৫ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বর্তমানে এই ওয়ার্ডে মোট ৯১ জন শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ অঞ্চলের ২,৩৬২ জন শিশু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২,২১৭ জন।

চিকিৎসকেরা জানান, আক্রান্ত শিশুদের বেশির ভাগই অপুষ্টিতে ভুগছে এবং তাদের অনেকেরই নিয়মিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সম্পন্ন করা ছিল না। পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ডে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত