সংবাদ

জনগণ বিএনপিকে প্রাণঢালা ভালোবাসা দিয়ে বিজয়ী করেছে: মঈন খান

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:১০ পিএম

জনগণ বিএনপিকে প্রাণঢালা ভালোবাসা দিয়ে বিজয়ী করেছে: মঈন খান
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণের সমর্থন ছাড়া শুধু গায়ের জোরে বা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পলাশের জনগণ বিগত ১২ই ফেব্রুয়ারি আপনারা আপনাদের প্রাণঢালা ভালবাসা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। 

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জিআর চাল ও গৃহমজুরি বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে মঈন খান বলেন, ‘দেশের মানুষ সহজ-সরল। তারা আওয়ামী স্বৈরাচারী সরকারের লুটপাটের রাজনীতি দেখেছে। প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। এই অর্থ পাচার না হলে দেশের মানুষের উন্নয়নে কাজে লাগত।’

তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই বারবার জনগণের কাছে ফিরে আসি। তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করেন। আপনাদের সমর্থন ও ভালোবাসায় বিএনপি বিজয় লাভ করেছে। আমরা দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়ন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করে যাব।’

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক সাইফুল হক। অনুষ্ঠান শেষে মঈন খান উপজেলার দুস্থ মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

জনগণ বিএনপিকে প্রাণঢালা ভালোবাসা দিয়ে বিজয়ী করেছে: মঈন খান

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণের সমর্থন ছাড়া শুধু গায়ের জোরে বা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পলাশের জনগণ বিগত ১২ই ফেব্রুয়ারি আপনারা আপনাদের প্রাণঢালা ভালবাসা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। 

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জিআর চাল ও গৃহমজুরি বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে মঈন খান বলেন, ‘দেশের মানুষ সহজ-সরল। তারা আওয়ামী স্বৈরাচারী সরকারের লুটপাটের রাজনীতি দেখেছে। প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। এই অর্থ পাচার না হলে দেশের মানুষের উন্নয়নে কাজে লাগত।’

তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই বারবার জনগণের কাছে ফিরে আসি। তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করেন। আপনাদের সমর্থন ও ভালোবাসায় বিএনপি বিজয় লাভ করেছে। আমরা দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়ন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করে যাব।’

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক সাইফুল হক। অনুষ্ঠান শেষে মঈন খান উপজেলার দুস্থ মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত