সংবাদ

‘বাঁচার দিন শেষ’, চিরকুটে খুনের হুমকি!

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

‘বাঁচার দিন শেষ’, চিরকুটে খুনের হুমকি!
ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে এক ব্যক্তির বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি পাঠিয়ে সপরিবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কাফনের কাপড়, উড়ো চিঠি ও একটি খিলি পান জব্দ করেছে।

গত বুধবার রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপার চক এলাকার বাসিন্দা রঞ্জু মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী রঞ্জু মিস্ত্রি জানান, বুধবার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড়, খিলি পান এবং একটি চিঠি রেখে যায়। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পরিবারের সদস্যরা বারান্দায় এসব দেখতে পান।

হুমকি দেওয়া ওই চিঠির শিরোনামে লেখা হয়েছে, ‘বাঁচার দিন শেষ, ভাই-ভাবির রেশ।’ চিঠির ভেতরে জমিজমা সংক্রান্ত বিরোধের ইঙ্গিত দিয়ে এক বছরের মধ্যে রঞ্জু মিস্ত্রি, তার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া চিঠিতে পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

রঞ্জু মিস্ত্রি বলেন, ‘ঘটনার পর থেকে আমি ও আমার স্ত্রী-সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তি চাই।’

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনাটি অত্যন্ত ভীতিকর। এ ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। তাঁরা এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘বাঁচার দিন শেষ’, চিরকুটে খুনের হুমকি!

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত