সংবাদ

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় চালকসহ নিহত ২

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৬ পিএম

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় চালকসহ নিহত ২
ছবি : সংবাদ

রংপুরের পীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক অটোরিকশা চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী পিকআপ ভ্যান ঝাড়আমবাড়ী-গোপালপুর সড়ক দিয়ে যাওয়ার সময় সিলিমপুর মোড়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নেপেন কুজুর (৫০) ঘটনাস্থলেই নিহত হন। নেপেন মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার শিলাশ কুজুরের ছেলে।

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী ফিলকস কুজুর (৬০) গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফিলকস পীরগঞ্জ উপজেলার খালিশা গ্রামের নুহাশ কুজুরের ছেলে।

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় চালকসহ নিহত ২

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

রংপুরের পীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক অটোরিকশা চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী পিকআপ ভ্যান ঝাড়আমবাড়ী-গোপালপুর সড়ক দিয়ে যাওয়ার সময় সিলিমপুর মোড়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নেপেন কুজুর (৫০) ঘটনাস্থলেই নিহত হন। নেপেন মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার শিলাশ কুজুরের ছেলে।

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী ফিলকস কুজুর (৬০) গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফিলকস পীরগঞ্জ উপজেলার খালিশা গ্রামের নুহাশ কুজুরের ছেলে।

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত