ইমামবাড়া শিয়া সম্প্রদায়ের মুসলমানদের একটি ধর্মীয় ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা সমাবেশস্থল। মহররম মাসের প্রথম দশ দিন কারবালার বিয়োগান্তক ঘটনার শোক ও স্মৃতির উদ্দেশ্যে এটি ব্যবহৃত হয়। তবে ইমামবাড়া কোনো মসজিদ নয়। বরং একটি স্মৃতিসৌধ বা সম্মেলন কক্ষের মতো স্থান। ইমাম হুসাইন (রা.) এবং কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শোক সভা (মজলিস), বিষাদসংগীত (মার্সিয়া) পাঠ এবং তাজিয়া সংরক্ষণের কেন্দ্র হিসেবে ইমামবাড়া পরিচালিত হয়ে আসছে।
নামের উৎপত্তি
‘ইমামবাড়া’ শব্দটি দুটি ভিন্ন ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত একটি যৌগিক শব্দ। এখানে 'ইমাম' (আরবি) বলতে হযরত আলী (রা.), হযরত ইমাম হাসান (রা.) ও হযরত ইমাম হুসাইনসহ (রা.) শিয়া সম্প্রদায়ের দ্বাদশ ইমামকে বোঝায়। আর ‘বাড়া’ শব্দটি এসেছে হিন্দি বা ভারতীয় ‘বাড়ি’ বা ‘বেড়া’ (প্রাঙ্গণ/ঘেরাও করা স্থান) থেকে। শব্দগতভাবে এর অর্থ দাঁড়ায় ‘ইমামের বাড়ি’ বা ‘ইমামের পবিত্র প্রাঙ্গণ’। ইরান ও ইরাকে এই স্থানটিকে সাধারণত ‘হুসাইনিয়া’ বা ‘তাকিয়া’ বলা হলেও ভারতীয় উপমহাদেশে এটি ‘ইমামবাড়া’ বা ‘ইমামবাড়ি’ নামে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে।
কীভাবে বাংলাদেশে
বাংলাদেশে ইমামবাড়া সংস্কৃতির আগমন ঘটে মূলত মোগল শাসনামলে সুবেদার ও উচ্চপদস্থ পারস্য (ইরানি) কর্মকর্তাদের হাত ধরে। ১৬০৮ সালে ইসলাম খান চিশতী ঢাকাকে বাংলার রাজধানী করার পর দিল্লির মোগল দরবারের দেখাদেখি বহু শিয়া কর্মকর্তা, ব্যবসায়ী ও ধর্মীয় পণ্ডিত ঢাকায় আসতে শুরু করেন। ১৬৩৯ সালে মোগল যুবরাজ শাহ সুজা বাংলার সুবেদার হয়ে রাজমহল থেকে ঢাকায় আসেন, যিনি নিজে শিয়া সংস্কৃতির প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন।
শাহ সুজার শাসনামলে তার প্রধান ইমারত পরিদর্শক মীর মুরাদ (১৬৪২) ঢাকায় একটি বিশালাকার ইমামবাড়া নির্মাণ করেন। যা আজ বিশ্বজুড়ে ‘হোসেনী দালান ইমামবারা’ নামে পরিচিত। এটিই বাংলাদেশের ইতিহাসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমামবাড়া।
পরবর্তীতে ১৭১৭ সালে নবাব মুর্শিদকুলি খান বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করলে সেখানে উপমহাদেশের বৃহত্তম ‘নিজামত ইমামবাড়া’ তৈরি হয়। যার সাংস্কৃতিক প্রভাব তৎকালীন পূর্ব বাংলা বা আজকের বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইতিহাসের বিভিন্ন কালখণ্ডে ইমামবাড়া কেবল একটি ধর্মীয় স্থাপনা ছিল না, বরং সমাজ ও শাসনব্যবস্থায় এর গভীর প্রভাব ছিল।
মোগল সুবেদার, নায়েব-নাজিম এবং ঢাকার নবাবরা (যেমন নবাব খাজা আব্দুল গণি, নবাব সলিমুল্লাহ) ইমামবাড়া রক্ষণাবেক্ষণ ও মহররমের অনুষ্ঠানের জন্য বিপুল অর্থ বরাদ্দ করতেন। এমনকি ব্রিটিশ আমলেও ঢাকার নবাবদের উদ্যোগে ইমামবাড়া কেন্দ্রিক শোক মিছিলে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হতো।
তৎকালীন পূর্ব বাংলায় শিয়া সম্প্রদায়ের জনসংখ্যা তুলনামূলক কম হলেও ইমামবাড়ার অনুষ্ঠানগুলোতে সুন্নি মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিত। ঢাকার নবাবদের হিন্দু দেওয়ানরা ইমামবাড়ার ব্যবস্থাপনায় যুক্ত থাকতেন, যা একটি অনন্য সামাজিক মেলবন্ধন ও অসাম্প্রদায়িক চেতনার জন্ম দিয়েছিল।
ইমামবাড়াকে কেন্দ্র করে বাংলাদেশে একটি স্বতন্ত্র লোকজ ও ধর্মীয় সংস্কৃতির বিকাশ ঘটেগমার্সিয়া ও মাতম: মহররমের চাঁদ দেখার পর থেকে ইমামবাড়ার ভেতরে দিনব্যাপী কারবালার করুণ কাহিনি নিয়ে ‘মার্সিয়া’ বা শোকগাথা গাওয়া হতো। ইমামবাড়ার ভেতরে ইমাম হুসাইন (রা.)-এর ঘোড়া ‘দুলদুল’-এর প্রতিকৃতি, কারবালার যুদ্ধক্ষেত্রের প্রতীকী তরবারি, ঢাল, নিশান (পতাকা) এবং বিশালাকার তাজিয়া রাখা হতো।
আশুরার দিনগুলোতে ইমামবাড়া থেকে ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মাঝে বিশেষ খিচুড়ি (তবারক) এবং শরবত বিতরণ করা হতো, যা ঢাকার একটি দীর্ঘদিনের ঐতিহ্য। সময়ের সঙ্গে সঙ্গে ইমামবাড়ার স্থাপত্য, পরিচালনা এবং সামাজিক অবস্থানে নানামুখী পরিবর্তন এসেছে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন