সংবাদ

১৫ দিন খোলা আকাশের নিচে ৩ যুবক

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০১ পিএম

১৫ দিন খোলা আকাশের নিচে ৩ যুবক
ছবি : সংবাদ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশইন’-এর শিকার ৩ যুবক টানা ১৫ দিন ধরে খোলা আকাশের নিচে পড়ে আছেন। বিএসএফ তাদের ফিরিয়ে না নেওয়ায় এবং বিজিবি অবৈধভাবে তাদের প্রবেশ করতে না দেওয়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বিধিনিষেধ ও সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ এই ৩ যুবককে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে। দুই বাহিনীর অনড় অবস্থানে গত ১৫ দিন ধরে কোনো সমাধান হয়নি।

ভুক্তভোগী এই ৩ যুবক সীমান্তের জিরো পয়েন্টে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে খাদ্য, পানীয় জল ও বাসস্থানের তীব্র সংকট রয়েছে। দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিবেশে তাদের এই অবস্থান মানবিক উদ্বেগের সৃষ্টি করলেও বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে তারা সক্রিয় রয়েছেন। এই সংকটের সমাধান ও যুবকদের পরিচয় নিশ্চিত করতে পতাকা বৈঠকের প্রক্রিয়া চললেও বিএসএফের অসহযোগিতায় কোনো অগ্রগতি হচ্ছে না। এর ফলে তাদের মূল ভূখণ্ডে বা স্বজনদের কাছে ফেরার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

১৫ দিন খোলা আকাশের নিচে ৩ যুবক

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত