সংবাদ

ফ্রান্সের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৩১ পিএম

ফ্রান্সের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১
ছবি : সংগৃহীত

পূর্ব ফ্রান্সের টম্বলেইন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১১ জনেরই মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) সকাল ১১টায় দেশটির ন্যান্সি শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের পরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনার শিকার মার্থ-এ-মোজেল অঞ্চলের প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে বিমানের পাইলট এবং ১০ জন যাত্রী রয়েছেন। যাত্রীদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

অঞ্চলটির প্রশাসনিক প্রধান (প্রিফেক্ট) ইভ সেগুই বলেন, '১১ জন আরোহী নিয়ে বিমানটি উড্ডয়নক্ষেত্রের ঠিক পাশেই হঠাৎ আছড়ে পড়ে। এতে আরোহীদের বাইরে অন্য কোনো সাধারণ মানুষ হতাহত হননি।'

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ শুরু করেছে।

এদিকে, এই ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পেয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশে রওনা হয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

ফ্রান্সের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

পূর্ব ফ্রান্সের টম্বলেইন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১১ জনেরই মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) সকাল ১১টায় দেশটির ন্যান্সি শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের পরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনার শিকার মার্থ-এ-মোজেল অঞ্চলের প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে বিমানের পাইলট এবং ১০ জন যাত্রী রয়েছেন। যাত্রীদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

অঞ্চলটির প্রশাসনিক প্রধান (প্রিফেক্ট) ইভ সেগুই বলেন, '১১ জন আরোহী নিয়ে বিমানটি উড্ডয়নক্ষেত্রের ঠিক পাশেই হঠাৎ আছড়ে পড়ে। এতে আরোহীদের বাইরে অন্য কোনো সাধারণ মানুষ হতাহত হননি।'

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ শুরু করেছে।

এদিকে, এই ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পেয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশে রওনা হয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত