সংবাদ

বহুবচন থিয়েটারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

বহুবচন থিয়েটারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘বহুবচন থিয়েটার’ ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। 

২৬ জুন (শুক্রবার) বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগরের ৭৮/ই, পুরানা পল্টন লাইনে সংগঠনের নিজস্ব কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মির্জা আবদুর রাজ্জাক। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে মির্জা আবদুর রাজ্জাক সভাপতি, অধ্যাপক নজরুল ইসলাম নির্বাহী সভাপতি এবং আব্দুল লতিফ রেজা সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে আফজাল খান, লুৎফর রহমান রিপন, খন্দকার মহিউদ্দিন রতন, রেখা রানী গুন, আজিজুল হক সুজন, তারিক বিন সুলতান (ডালিম), মীর মোশাররফ হোসেন রুনু ও আসসাব উল মাহানী। নির্বাহী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমিন আহমেদ ও জোবায়দুল আলম লালন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মির্জা মাহমুদ সুহৃদ ও গাজিউর রহমান তালুকদার। এছাড়া শামীম আল মামুন অর্থ সম্পাদক এবং গাজী আলম ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিত হয়েছেন- কাজী আসাদ মুন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জাহিদুর রহমান সুমন (প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক), আলী আকবর সুজন (প্রদর্শনী ও দর্শক ব্যবস্থাপনা সম্পাদক), মাহমুদা খাতুন (গ্রিন রুম ও শিল্পী কল্যাণ সম্পাদক), আমছর আলী (মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক), হান্নান হামিদ লিখন (প্রযুক্তি ব্যবস্থাপনা সম্পাদক), রওশন আরা রুবী (সাংস্কৃতিক সম্পাদক), শওকত আলী সাজু (তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক), সানোয়ার সামসি (আলো, সংগীত ও সেট ব্যবস্থাপনা সম্পাদক), হাবিবুল্লাহ প্রিন্স (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), মির্জা তনিমা রাজ্জাক (স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক), বদিউজ্জামান রিপন তালুকদার (আইন বিষয়ক সম্পাদক), ফয়সল কবির (সম্পদ ও সমাজকল্যাণ সম্পাদক), নির্মল বালা (স্থিরচিত্র ও মিলনায়তন ব্যবস্থাপনা সম্পাদক) এবং উজ্জ্বল (রূপসজ্জা ও আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হক সোহেল, রাসেল ইমরান, অনামিকা, নুসরাত শারমিন সুমি, ফাতেমা বেগম ও শফিক হাসান জনি।

সাধারণ সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই কমিটি আগামী দুই বছর সংগঠনের নাট্যচর্চা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দেশের সামগ্রিক সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল ও বেগবান করতে সক্রিয় ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

বহুবচন থিয়েটারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত