সংবাদ

মুক্তি পেল ‘ওহ মাই ডগ’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

মুক্তি পেল ‘ওহ মাই ডগ’

মানুষ ও কুকুরের গভীর বন্ধন, ভালোবাসা এবং আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘ওহ মাই ডগ’ আজ (৭ আগস্ট) ভারতজুড়ে মুক্তি পেয়েছে। আবেগ, রহস্য এবং রোমাঞ্চে ভরপুর ছবিটি পরিচালনা করেছেন অমিত রাই।

মুক্তির আগে প্রকাশিত ট্রেলারেই দর্শকদের দৃষ্টি কেড়েছিল সিনেমাটি। সেখানে দেখা যায়, আসামের ১৪ বছর বয়সী কিশোর অপু তার প্রিয় কুকুর মোমোকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে বিহারে অস্কার নামের একটি কুকুর তার অপহৃত কিশোর মালিককে খুঁজে বের করতে শুরু করে বিপজ্জনক এক অভিযান।

দুটি ভিন্ন যাত্রা একসময় একই সূত্রে গাঁথা হয়ে তুলে ধরে মানুষ ও প্রাণীর নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বস্ততা এবং সাহসিকতার এক হৃদয়স্পর্শী গল্প।

সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কুকুর পাচারের মতো একটি অন্ধকার বাস্তবতাকে সামনে নিয়ে আসা। একটি নিখোঁজ কুকুরের তদন্ত করতে গিয়ে উন্মোচিত হয় সংঘবদ্ধ কুকুর পাচার চক্রের ভয়াবহ চিত্র, যা গল্পে যোগ করেছে রহস্য ও উত্তেজনার নতুন মাত্রা।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, মাহি রাই, গীতা আগরওয়াল শর্মা, রাজেশ কুমার, পবন মালহোত্রাসহ আরও অনেকে।

বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমাটিতে অভিনয় করেছে প্রশিক্ষিত দুই কুকুর অস্কার ও ব্রুনো। এছাড়া বিভিন্ন দৃশ্যে অংশ নিয়েছে ২৫০টিরও বেশি কুকুর, যা ছবিটিকে আরও বাস্তব ও প্রাণবন্ত করে তুলেছে।

পারিবারিক আবেগ, মানবিক সম্পর্ক, রোমাঞ্চকর অভিযান এবং প্রাণীর প্রতি ভালোবাসার বার্তা—সব মিলিয়ে ‘ওহ মাই ডগ’ হতে পারে এই সপ্তাহের অন্যতম আলোচিত পারিবারিক সিনেমা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

মুক্তি পেল ‘ওহ মাই ডগ’

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত