সংবাদ

চমক নিয়ে হাজির মারিয়া মীম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

চমক নিয়ে হাজির মারিয়া মীম

আলোচিত অভিনেত্রী মারিয়া মীম এবার হাজির হয়েছেন একেবারে নতুন এক চরিত্রে। তার সঙ্গে জুটি বেঁধেছেন তন্ময় সোহেল। দুজনকে নিয়ে নির্মিত বিশেষ নাটক ‘রিল রঙ্গিলা’ প্রচার হচ্ছে ‘জাগো বাংলা ড্রামা’ ইউটিউব চ্যানেলে।

নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিফাত খান অনিক। গল্প লিখেছেন নাফিজ রেজা ও টিটো রহমান। একজন বি-গ্রেড চলচ্চিত্রের নায়িকার গ্ল্যামারময় জীবন থেকে সাধারণ জীবনে ফিরে আসার সংগ্রাম, সামাজিক বাস্তবতা এবং মানসিক টানাপোড়েনকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটকটি।

মারিয়া মীম ও তন্ময় সোহেলের পাশাপাশি নাটকের গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, রিয়াদ আহসান রনিসহ আরও অনেকে।

নাটকটির ভাবনা নিয়ে ক্রিয়েটিভ প্রোডিউসার নাফিজ রেজা বলেন, “অভিনেত্রীদের জীবন নিয়ে মানুষের নানা ধারণা রয়েছে। কিন্তু ক্যামেরার আলো ও গ্ল্যামারের বাইরে তারাও আমাদের মতোই সাধারণ মানুষ, যাদের রয়েছে নানা স্বপ্ন, সংগ্রাম ও বাস্তবতা। ‘রিল রঙ্গিলা’-তে সেই গল্পই তুলে ধরার চেষ্টা করেছি।”

জাগো এন্টারটেইনমেন্ট ও জাগো এফএম-এর হেড অব অপারেশন্স উদয় চৌধুরী বলেন, “আমাদের লক্ষ্য দর্শকদের জন্য ব্যতিক্রমধর্মী ও রুচিশীল বিনোদন উপহার দেওয়া। ‘রিল রঙ্গিলা’ বিনোদনের পাশাপাশি জীবনের বাস্তব কিছু দিকও তুলে ধরেছে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।”

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আজ বিকেল ৩টা থেকে ‘জাগো বাংলা ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়েছে। গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা এক নারীর জীবনের অজানা অধ্যায় এবং বাস্তবতার মুখোমুখি হওয়ার গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকদের জন্য হতে পারে ভিন্ন স্বাদের এক নাট্য আয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

চমক নিয়ে হাজির মারিয়া মীম

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত