একটি নিশ্বাসের মূল্য, প্রিয়জনকে হারানোর বেদনা ও পরিবেশের ভবিষ্যৎ—এই তিন বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সীমিত দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত সিনেমাটি চরকিতে মুক্তি পেয়েছে।
করোনায় বাবাকে হারানোর
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হন প্রযোজক মাহফুজ নাজিম। তিনি বলেন,
হাসপাতালে বাবাকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় দেখেই বুঝেছেন, একটি নিশ্বাস মানুষের
জন্য কতটা মূল্যবান।
পরিচালক ফুয়াদুজ্জামান
ফুয়াদ বলেন, ঢাকার দূষিত বাতাস ও পরিবেশগত সংকটই তাকে গল্পটি ভাবতে অনুপ্রাণিত করেছে।
তার মতে, ছবির পৃথিবী কল্পবিজ্ঞান নয়; বরং বর্তমান সময়ের সামান্য এগিয়ে যাওয়া একটি
বাস্তবতা।
চলচ্চিত্রে তন্বী
চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ এবং তূর্য চরিত্রে ইমতিয়াজ বর্ষণ। নওশাবার
কাছে ছবিটি জীবনের নতুন উপলব্ধির অভিজ্ঞতা, আর ইমতিয়াজের ভাষায়, এটি একটুখানি শ্বাস
নেওয়ার আশায় মানুষের সংগ্রামের কাব্যিক গল্প।
পরিচালকের মতে, ‘পেইন্ট অন ড্রাই লিফ’ শেষ পর্যন্ত শুধু পরিবেশের গল্প নয়; এটি ভালোবাসা, সম্পর্ক, হারানোর বেদনা এবং মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন