সংবাদ

হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:১২ পিএম

হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

আজ মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী ধাপ হিসেবে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের (ওপেনিং স্টেটমেন্ট) জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ৭ এপ্রিল ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের এই অভিযোগটি আমলে নিয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, এই মামলার মোট ২২ জন আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ চারজন আসামি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্যদিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বাকি ১৮ জন আসামি এখনো পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে এই আসামিদের বিরুদ্ধে মূলত তিনটি ভয়াবহ অপরাধের বিবরণ তুলে ধরা হয়েছে: ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ এবং মো. ফারুককে নির্মমভাবে হত্যা করার ঘটনা। ২০২৪ সালের ১৮ জুলাই একই এলাকায় তানভীর সিদ্দিকী, মো. সাইমন এবং হৃদয় চন্দ্রকে গুলি করে হত্যা করার ঘটনা। আন্দোলন দমনের নামে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে শতাধিক মানুষকে গুরুতর আহত ও পঙ্গু করার ঘটনা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত