২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব-৩২-এর শুরুতেই বড় ধরনের অঘটন ঘটে গেছে। আসরের দ্বিতীয় দিনেই বিশ্বমঞ্চ থেকে বিদায় নিয়েছে দুই পরাশক্তি জার্মানি ও নেদারল্যান্ডস। টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ে এবং নেদারল্যান্ডসকে বিদায় করে পরের রাউন্ডে উঠেছে মরক্কো।
অন্যদিকে, এশিয়ার পরাশক্তি জাপানকে হারিয়ে কোনোমতে শেষ ষোলোর টিকিট কেটেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই নাটকীয়তার মধ্যেই মঙ্গলবার মাঠে গড়াচ্ছে আরও তিনটি ম্যাচ, যেখানে শিরোপাপ্রত্যাশী ফ্রান্সের মুখোমুখি হচ্ছে সুইডেন। একই দিনে মাঠে নামবে আর্লিং হালান্ডের নরওয়ে ও আইভরি কোস্ট এবং অন্য ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর।
এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ফ্রান্সের আক্রমণভাগ প্রতিপক্ষের রক্ষণভাগে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপে তিন ম্যাচে চার গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
অন্যদিকে সদ্য ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন। এই দুই তারকার সঙ্গে মাইকেল অলিসের গতি ও ড্রিবলিং ফরাসি আক্রমণকে আরও ভয়ংকর করে তুলেছে। শক্তিশালী ফরোয়ার্ড লাইন এবং মাঝমাঠের সৃজনশীলতায় ভর করে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে দিদিয়ের দেশমের দল।
তবে ফ্রান্সের রক্ষণভাগ নিয়ে কিছুটা দুর্বলতা রয়েছে, যা কাজে লাগাতে চাইবে সুইডেন। যদিও সুইডিশদের দুই প্রিমিয়ার লিগ তারকা আলেক্সান্ডার ইসাক ও ভিক্টর গিয়োকেরেস এখন পর্যন্ত নিজেদের চেনা ছন্দে ফিরতে পারেননি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বেশ সতর্ক অবস্থানে রয়েছেন।
নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই উল্লেখ করে দেশম বলেন, "সুইডেন টিকে থাকার জন্য খেলছে। তারা জয়ের জন্য সর্বোচ্চটা দেবে। আমাদের বিনয়ী থাকতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ জেতায় কিছু ভুলের সুযোগ ছিল, কিন্তু এখন দ্বিতীয় সুযোগ বলে কিছু নেই।"
২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স গত ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল। এবারও তারা শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে খেলছে।
অপরদিকে সুইডেনের বিশ্বকাপ যাত্রা ছিল বেশ নাটকীয় ও ব্যতিক্রমী। ইউরোপিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে তলানিতে থাকলেও উয়েফা নেশনস লিগের পারফরম্যান্সের কারণে প্লে-অফের সুযোগ পায় তারা।
এরপর মূল পর্বে এসে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হলেও সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটি হিসেবে রাউন্ড অব-৩২-এ জায়গা করে নেয়। ফ্রান্সকে হারাতে হলে যে অসাধারণ কিছু করতে হবে, তা ভালো করেই জানেন সুইডেন কোচ গ্রাহাম পটার।
ম্যাচ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে পটার বলেন, "তাদের দলে সর্বত্র মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তারা আগে বিশ্বকাপ জিতেছে এবং তাদের কোচও দুর্দান্ত। আমাদের সামনে দারুণ এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। জিততে হলে জীবনের সেরা ম্যাচ খেলতে হবে।"

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন