সংবাদ

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নবজাতকের পরিচয় শনাক্তে তদন্ত করছে পুলিশ। ছবি : সংবাদ

রাজবাড়ী সদর উপজেলায় সরকারি খাদ্যগুদামের সামনের ময়লার ভাগাড় থেকে কাপড় দিয়ে মোড়ানো ১ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি ময়লার ভাগাড়ে পরিত্যক্ত জিনিস কুড়াতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খোলার পর ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখে তিনি স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, ‘আমি প্রতিদিনের মতো আজও সকালে এখানে আসি বিভিন্ন কিছু টোকাতে। একটি প্লাস্টিকের ব্যাগ দেখে সেটি ঢালতেই কাপড় দিয়ে প্যাঁচানো বাচ্চার লাশ বেরিয়ে আসে। দেখে আমি ভয় পেয়ে যাই এবং আশপাশের লোকজনকে ডাকি।’

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, ‘এভাবে একটি ফুটফুটে সন্তানকে ফেলে রেখে যাওয়া অমানবিক। যারা এটি করেছে, তারা পশুর চেয়েও অধম।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। তবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। তিনি বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

রাজবাড়ী সদর উপজেলায় সরকারি খাদ্যগুদামের সামনের ময়লার ভাগাড় থেকে কাপড় দিয়ে মোড়ানো ১ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি ময়লার ভাগাড়ে পরিত্যক্ত জিনিস কুড়াতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খোলার পর ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখে তিনি স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, ‘আমি প্রতিদিনের মতো আজও সকালে এখানে আসি বিভিন্ন কিছু টোকাতে। একটি প্লাস্টিকের ব্যাগ দেখে সেটি ঢালতেই কাপড় দিয়ে প্যাঁচানো বাচ্চার লাশ বেরিয়ে আসে। দেখে আমি ভয় পেয়ে যাই এবং আশপাশের লোকজনকে ডাকি।’

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, ‘এভাবে একটি ফুটফুটে সন্তানকে ফেলে রেখে যাওয়া অমানবিক। যারা এটি করেছে, তারা পশুর চেয়েও অধম।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। তবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। তিনি বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত