সংবাদ

ঘুষ নিয়ে ট্রাক পার করে চাকরি হারালেন টোলকর্মী

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

ঘুষ নিয়ে ট্রাক পার করে চাকরি হারালেন টোলকর্মী
পায়রা সেতু টোল প্লাজা। ছবি : সংবাদ

পটুয়াখালীর পায়রা সেতুতে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে এক টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ওজনের বেশি পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালীগামী ২২ টন ধারণক্ষমতার একটি আমবোঝাই ট্রাক পায়রা সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে আসে। ওজন করে দেখা যায়, ট্রাকে ২৩ দশমিক ১৮০ টন পণ্য রয়েছে। অভিযোগ ওঠে, সেখানে দায়িত্বরত টোলকর্মী মো. হাসান ১,০০০ টাকা ঘুষ নিয়ে ট্রাকটিকে সেতু পার হওয়ার সুযোগ দেন।

তবে ট্রাকটি সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছালে সেখানে দায়িত্বরত কর্মীদের সন্দেহ হয়। তারা ট্রাকটি আটকে চালক কবির হোসেনকে টোল অফিসে নিয়ে যান। প্রাথমিক তদন্তে ঘুষ নেওয়ার সত্যতা পাওয়ায় টোলকর্মী মো. হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত পণ্য পরিবহনের দায়ে চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পায়রা সেতুর টোল ইনচার্জ সজল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া চালকের বিরুদ্ধেও আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মী প্রায়ই অর্থের বিনিময়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক পারাপারে সহযোগিতা করে থাকেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেছেন তারা।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ঘুষ নিয়ে ট্রাক পার করে চাকরি হারালেন টোলকর্মী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর পায়রা সেতুতে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে এক টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ওজনের বেশি পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালীগামী ২২ টন ধারণক্ষমতার একটি আমবোঝাই ট্রাক পায়রা সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে আসে। ওজন করে দেখা যায়, ট্রাকে ২৩ দশমিক ১৮০ টন পণ্য রয়েছে। অভিযোগ ওঠে, সেখানে দায়িত্বরত টোলকর্মী মো. হাসান ১,০০০ টাকা ঘুষ নিয়ে ট্রাকটিকে সেতু পার হওয়ার সুযোগ দেন।

তবে ট্রাকটি সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছালে সেখানে দায়িত্বরত কর্মীদের সন্দেহ হয়। তারা ট্রাকটি আটকে চালক কবির হোসেনকে টোল অফিসে নিয়ে যান। প্রাথমিক তদন্তে ঘুষ নেওয়ার সত্যতা পাওয়ায় টোলকর্মী মো. হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত পণ্য পরিবহনের দায়ে চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পায়রা সেতুর টোল ইনচার্জ সজল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া চালকের বিরুদ্ধেও আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মী প্রায়ই অর্থের বিনিময়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক পারাপারে সহযোগিতা করে থাকেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেছেন তারা।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত