ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বড় অঙ্কে কমেছে। বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমানো হয়েছে। এর ফলে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।
একই সঙ্গে যানবাহনে
ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা
থেকে কমিয়ে ৭৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার
(২ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি
রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন নির্ধারিত এই দাম আজ বৃহস্পতিবার
সন্ধ্যা ৬টার পর থেকেই কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে,
আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম ও জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে আসায়
দেশীয় বাজারে এই মূল্য হ্রাস করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এর
আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার
৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি
৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন