সংবাদ

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

প্রকাশ : ০২ জুন ২০২৬

মাওয়া-ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস বোঝাই ট্রাকের পেছনে একই দিক থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের পরিবারের ৪ জনসহ চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ২জন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফাঁয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদের উদ্ধার করে। জানা যায়, আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পর আহত এক শিশু মারা যায়। এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।