মানবতা যেন আটকে গেছে রৌমারীর শূন্যরেখায়। খোলা আকাশের নিচে এক অসহায় মায়ের কোলে ৬ মাসের এক শিশু। আর পাশে বসা ৪ বছরের এক সন্তান। খাবার নাই, পানি নাই, নেই মাথার ওপর ছাউনি। ক্ষুধার জ্বালায় বাচ্চারা কাদছে। শিশুদের খাবার দিতে না পেরে মায়েরও চোখও জল। একপাশে কাঁটাতারে রক্তাক্ত হওয়ার শঙ্কা আরেক পাশে সীমান্তের অতন্দ্র প্রহীদের রক্তচোখ। দুটো মানবিক রাষ্ট্রের শূন্যরেখায় অমানবিক এক হাহাকারের গল্প লেখা হচ্ছে নির্মমতার কালি দিয়ে।