সংবাদ

ভারত গেট খুলে দেওয়ায় ভাসছে তিস্তাপাড়

প্রকাশ : ২৪ জুন ২০২৬

টানা বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর পানি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটসহ উত্তরের ৫ জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যার আশঙ্কা। ভিডিওটিতে দেখুন তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, তলিয়ে যাওয়া ফসলি জমি ও তিস্তাপাড়ের বানভাসি মানুষের চরম দুর্ভোগের চিত্র। পরিস্থিতি সামাল দিতে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ২-৩ দিন ভারী বর্ষণের কারণে পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।