সংবাদ

কেনো মুক্তিযুদ্ধের পর প্রথম গ্রে*ফতারি পরোয়ানা জারি হয়েছিল কাদের সিদ্দিকীর বিরুদ্ধে?

প্রকাশ : ২২ জুন ২০২৬

কেনো মুক্তিযুদ্ধের পর প্রথম গ্রে*ফতারি পরোয়ানা জারি হয়েছিল কাদের সিদ্দিকীর বিরুদ্ধে? ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত কিংবদন্তির নাম বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী । মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যাঁর নাম শুনলে পাকিস্তানি হানাদার বাহিনীর বুকে কাঁপুনি ধরত, সেই 'বাঘা সিদ্দিকী'-র কণ্ঠে আজ ধ্বনিত হলো একাত্তরের না-বলা অনেক রোমহর্ষক ও বেদনাবিধুর কথা । এই ভিডিওতে উন্মোচন হয়েছে এমন কিছু নির্মম সত্য এবং আবেগময় মুহূর্ত, যা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। মুক্তিযুদ্ধ কেবল আবেগ দিয়ে হয়নি, প্রয়োজন ছিল বুকের পাটা আর অসীম সাহসের। যখন অনেকেই নিরাপদ আশ্রয়ে ছিলেন, তখন কাদের সিদ্দিকী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । কিন্তু আমাদের ইতিহাস কি সবসময় এই বীরদের সঠিক মূল্যায়ন করেছে? স্বাধীন বাংলাদেশে পল্টন ময়দানে ১৮ ডিসেম্বরের প্রথম জনসভায় প্রকাশ্যে লুটেরা ও নারী অপহরণকারীদের মৃ*ত্যুদণ্ড দিয়ে তিনি নিজেই স্বাধীন দেশের প্রথম গ্রে*প্তারি পরোয়ানা মাথায় নিয়েছিলেন! তাজউদ্দীন আহমদের মতো মহান নেতার সাথেও তাঁর ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছিল কিছু মানুষের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে । যাঁর কাছে 'মা' এবং 'মাটি' এক সমার্থক শব্দ । দীর্ঘ নির্বাসন শেষে ১৯৯০ সালে যখন তিনি দেশের মাটিতে পা রাখেন, তখন প্লেন থেকে নেমেই তিনি ঢাকা এয়ারপোর্টে বাংলার মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন । আশ্চর্যের বিষয় হলো, সেদিন দেশের মাটি স্পর্শ করার পর তাঁর ২০ বছরের পুরোনো দীর্ঘস্থায়ী মাথাব্যথা চিরতরে দূর হয়ে গিয়েছিল । এ যেন এক দেশমাতৃকা ও তার সূর্যসন্তানের পরম আত্মিক মিলনের গল্প।