বিশ্বকাপ শেষ হতেই ঢাকার গুলিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ বিভিন্ন দলের জার্সি। বিশ্বকাপের জার্সি এখন মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। বিশ্বকাপের উন্মাদনা শেষ হওয়ার পর বাজারে জার্সির চাহিদা একেবারে তলানিতে। যেসব জার্সি কদিন আগেও চড়া দামে বিক্রি হয়েছে, এখন তা ফুটপাতে বা ভ্যানে অত্যন্ত সস্তায় মিলছে। বিক্রেতারা বলছেন, লাভের কথা এখন আর ভাবছেন না, যতটা সম্ভব বিক্রি করে অন্তত মূলধন ফেরত পেলেই তারা খুশি। ক্রেতার অভাবে ব্যবসায়ীদের এখন কী অবস্থা, তার বিস্তারিত চিত্র দেখুন সংবাদ ডিজিটালের জাবির আহমেদ জিহাদের এই প্রতিবেদনে।