সংবাদ

বহি`ষ্কৃত জামায়াত নেতার এমপি পদ কী বহাল থাকবে?

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে আপত্তিকর ভাইরাল ভিডিওর জেরে 'নৈতিক স্খলনের' দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। ভুয়া কাবিননামা ও নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের কারণে তার সংসদ সদস্য পদ এখন মারাত্মক হুমকিতে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি ভিডিওর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি করলেও কাজী সাহেবের স্বীকারোক্তিতে পুরনো তারিখের ভুয়া কাবিননামার বিষয়টি সামনে এসেছে। একজন আইনপ্রণেতার এমন চরম চরিত্রহীনতায় ক্ষুব্ধ শ্যামনগরের সাধারণ মানুষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল করেছে। সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দল থেকে বহিষ্কার হওয়ায় তার সংসদ সদস্য পদের আইনি ভিত্তিও আর নেই বললেই চলে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।