খাগড়াছড়িতে আকস্মিক মেঘ বিস্ফোরণ ও ভয়াবহ বন্যা! মাত্র ৩ ঘণ্টার টানা ১০৩ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে খাগড়াছড়ির নিচু এলাকা। শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এই আকস্মিক ভারী বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। প্লাবিত হয়েছে শহরের কাঁচা বাজার, মুসলিম পাড়া, শান্তিনগরসহ দীঘিনালার মেরুং ও কবাখালি এলাকা। হঠাৎ বন্যায় পানিবন্দি মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বিস্তীর্ণ আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রিপোর্ট: ফারহানা আক্তার, সংবাদ