সংবাদ

কালকিনিতে ৪ ঘণ্টার অভিযানে ৫ ড্রেজার জব্দ

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম

কালকিনিতে ৪ ঘণ্টার অভিযানে ৫ ড্রেজার জব্দ
প্রশাসনের উপস্থিতি টের পেয়েই উধাও দস্যুরা। ছবি : সংবাদ

মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন চ্যানেলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৪টি স্থানে প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব ড্রেজার জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কানুরগাঁও, খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের নেতৃত্বে অভিযান শুরু হলে ড্রেজারের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান। অভিযানে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

ইউএনও সাইফ উল আরেফীন জানান, ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ড্রেজার জব্দ করে স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, ‘অবৈধভাবে বালু তুলে যারা পরিবেশ ও ফসলি জমির ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কালকিনিতে ৪ ঘণ্টার অভিযানে ৫ ড্রেজার জব্দ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন চ্যানেলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৪টি স্থানে প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব ড্রেজার জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কানুরগাঁও, খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের নেতৃত্বে অভিযান শুরু হলে ড্রেজারের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান। অভিযানে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

ইউএনও সাইফ উল আরেফীন জানান, ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ড্রেজার জব্দ করে স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, ‘অবৈধভাবে বালু তুলে যারা পরিবেশ ও ফসলি জমির ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত