এই প্রজন্মের দর্শকদের কাছে জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। বর্তমানে একক ও খণ্ড নাটকেই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশেষ করে মোশাররফ করিম ও তন্ময় সোহেলের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত নাটকে অভিনয় করছেন। ব্যস্ততার কারণে ধারাবাহিক নাটকের একাধিক প্রস্তাব পেলেও আপাতত সেগুলো ফিরিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী। তবে সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত আরটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ম্যানেজ মাস্টার’-এ শেষ পর্যন্ত যুক্ত হয়েছেন তিনি।
প্রায় দুই বছর ধরে
প্রচারিত ‘ম্যানেজ মাস্টার’-এর ২০০তম পর্বে অভিনয়ের মধ্য দিয়ে ধারাবাহিকটিতে যাত্রা
শুরু করেছেন মিম চৌধুরী। পরিচালকের বিশেষ আগ্রহ এবং নিজের চরিত্রটি পছন্দ হওয়ায় এই
ধারাবাহিকে কাজ করতে সম্মত হয়েছেন বলে জানান অভিনেত্রী।
মিম চৌধুরী বলেন,
‘সত্যি বলতে কী, এই সময়ে একক নাটক বা খণ্ড নাটকে কাজের চাপ অনেক বেশি। বেশিরভাগ সময়ই
আমাকে মোশাররফ করিম ভাই কিংবা তন্ময় সোহেলের সঙ্গে কাজ করতে হয়। তাদের সঙ্গে সিডিউল
মিলিয়ে কাজ করতে হয়। যে কারণে চাইলেই এই মুহূর্তে ধারাবাহিক নাটকে সময় দিতে পারি না।’
তিনি আরও বলেন,
‘সঞ্জিত সরকার দাদা সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত। তিনি আমাকে তার ধারাবাহিকের
গল্প শুনিয়েছেন। আমারও গল্প ও চরিত্র ভালো লেগেছে বলেই এই ধারাবাহিকে যুক্ত হয়েছি।
ভালো না লাগলে তো আসলে ২০০ পর্বে এসে এই ধারাবাহিকে যুক্ত হতাম না। এখন আমার এই ধারাবাহিকের
দ্বিতীয় লটের কাজ চলছে।’
ধারাবাহিকটির পুরো
ইউনিটের আন্তরিকতারও প্রশংসা করেন মিম। তার ভাষায়, ‘আমার কাছে পুরো ইউনিটের আন্তরিকতাটা
ভীষণ ভালো লেগেছে। আর সঞ্জিত দা যেমন ভালো লেখেন, তেমনি নির্দেশনাও দেন চমৎকার। মানুষ
হিসেবেও তিনি সত্যিই একজন মাটির মানুষ। ‘ম্যানেজ মাস্টার’-এ কাজ করে আমি মুগ্ধ।’
‘ম্যানেজ মাস্টার’-এ
মিম চৌধুরী অভিনয় করছেন রিমঝিম চরিত্রে। ধারাবাহিকটি প্রতি শুক্রবার থেকে সোমবার রাত
১০টায় আরটিভিতে প্রচারিত হচ্ছে।
অভিনয়ের পাশাপাশি
উপস্থাপনাতেও ব্যস্ত রয়েছেন মিম চৌধুরী। গ্লোবাল টিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘গ্লোবাল
মিউজিক’ নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। বিশেষ বিশেষ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেও
নৃত্য পরিবেশন করেন এই অভিনেত্রী।
সম্প্রতি মিম চৌধুরী
অভিনীত আলোচিত একক নাটকের মধ্যে রয়েছে ‘বাবার শেষ উপহার’, ‘পোড়াকপালি বউ’ ও ‘অশিক্ষিত
ভাই’সহ আরও কয়েকটি নাটক।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন