থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট)
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। সেখানে
নাটকের কয়েকটি দৃশ্যের শুটিং করছিলেন তারা। শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় হঠাৎ স্কুটি
নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার কবলে পড়েন খায়রুল বাসার ও মেহেদী রনি।
দুর্ঘটনার বিষয়ে
খায়রুল বাসার জানান, শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে
ফেলে। এরপর দুজনই স্কুটিসহ পড়ে যান। ঘটনাটি দ্রুত ঘটায় শুরুতে তারা কিছু বুঝে উঠতে
পারেননি। পরে কিছুটা দূরে থাকা শুটিং টিমের সদস্যরা তাদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় খায়রুল
বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও তার কষ্ট হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে
চিত্রগ্রাহক মেহেদী রনি তুলনামূলকভাবে বেশি আহত হয়েছেন। তার শরীরের বেশ কিছু অংশ ছুলে
গেছে।
হাসপাতাল থেকে খায়রুল
বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে
আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি।
শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে
সঙ্গে আমরা পড়ে যাই।’
তিনি আরও বলেন,
‘মাত্রই হাসপাতালে এসেছি। এখন দুজনের এক্স-রে করাতে হবে। পরে চিকিৎসকের পরামর্শেই থাকতে
হবে। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা, তাতে শুটিং করা সম্ভব
নয়।’
জানা গেছে, দুর্ঘটনার
পর থাইল্যান্ডের পাতায়ায় নেওয়া হয়েছে তাদের। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শারীরিক অবস্থার কারণে অন্তত
দুই থেকে তিন দিন শুটিং করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাসার।
ঈদের পর বিরতি শেষে
একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ে থাইল্যান্ড গিয়েছিলেন খায়রুল বাসার। নাটকগুলোর নাম এখনো
জানা যায়নি। এগুলো পরিচালনা করছেন মীর আরমান হোসেন। এসব নাটকে বাসারের সহশিল্পী হিসেবে
রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন