সংবাদ

‘সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে’: মির্জা ফখরুল

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম

‘সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে’: মির্জা ফখরুল
অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানালেন মির্জা ফখরুল। ছবি : সংবাদ

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন।রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হওয়া স্বাভাবিক। সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং জবাবদিহি নিশ্চিত করাই গণমাধ্যমের কাজ। অনেক সময় সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক।

গণতন্ত্রের ভিত্তি নিয়ে তিনি বলেন, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপরই গণতন্ত্রের সফলতা নির্ভর করে।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, জেলায় দুটি নতুন উপজেলা অনুমোদনের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে কেবল অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়; দক্ষ ও সৎ নেতৃত্ব তৈরির পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

ব্যক্তির চেয়ে কাজকে বড় করে দেখার পরামর্শ দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ব্যক্তি নয় কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করে প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনটিভি স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন ট্রেন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

‘সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে’: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত