সংবাদ

ঠাকুরগাঁওয়ে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

ঠাকুরগাঁওয়ে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ
ছবি : সংবাদ

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ‘সচেতন জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার বিরোধিতাকারীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা ছিল নিয়মিত ঘটনা। বর্তমানে তিনি হত্যা মামলার আসামি হয়ে পলাতক থাকলেও আবারও রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সদস্যদের ম্যানেজ করে পুনরায় পরিষদে বসার চেষ্টা করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী বলেন, ‘নুরুল চেয়ারম্যান এলাকার মানুষের ওপর অনেক জুলুম করেছেন। তিনি খুনের মামলার আসামি। তাঁকে কোনোভাবেই পরিষদে বসতে দেওয়া হবে না।’

রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নুরুল ইসলাম পরিষদে এলেই তাকে প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, তিনি স্থানীয় সরকারের নির্দেশে বর্তমানে দায়িত্ব পালন করছেন। তার দাবি, বিএনপির নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি গুজব ছড়াচ্ছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘রায়পুর ইউনিয়নে বর্তমানে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। সাবেক চেয়ারম্যানকে পুনর্বহাল করার কোনো সুযোগ নেই। এমনকি এ ধরনের কোনো আবেদনও আমাদের হাতে আসেনি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত