সংবাদ

বৃষ্টির দিনেও সাতক্ষীরা স্টেডিয়ামে উপচে পড়া ভিড়

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

বৃষ্টির দিনেও সাতক্ষীরা স্টেডিয়ামে উপচে পড়া ভিড়
ছবি : সংবাদ

মুষলধারে বৃষ্টিও দমাতে পারেনি সাতক্ষীরার ফুটবলপ্রেমীদের। মাঠজুড়ে বৃষ্টির জল, আর আকাশভাঙা বর্ষণ মাথায় নিয়েই গ্যালারিতে উপচে পড়া ভিড়। দীর্ঘ বিরতির পর সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ফুটবল ফেরার আনন্দে মেতেছে হাজারো মানুষ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর।

বিকেল চারটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্যামনগর উপজেলা একাদশ ও কলারোয়া উপজেলা একাদশ। মাঠের লড়াইয়ে কলারোয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে শ্যামনগর।

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি ও কলারোয়া ইউএনও তৌয়েব হাসান শামসুজ্জামান।

সকাল থেকেই সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছিল, যা খেলা চলাকালীনও অব্যাহত ছিল। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দর্শকরা ছাতা মাথায় কিংবা ভিজেই গ্যালারি ও মাঠের চারপাশ পূর্ণ করে ফেলেন। দর্শকদের এমন জোয়ারে পুরো স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেন, ‘সাতক্ষীরা ক্রীড়ার উর্বর ভূমি। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন ফুটবল আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বৃষ্টির দিনেও সাতক্ষীরা স্টেডিয়ামে উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত