সংবাদ

মাদকের আসরে পুলিশের হানা, ৪ জনের কারাদণ্ড

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

মাদকের আসরে পুলিশের হানা, ৪ জনের কারাদণ্ড
ছবি : সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ি এলাকা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে সেখানে একটি বাড়িতে বসেছিল মাদকের আড্ডা। কিন্তু সেই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পুলিশ। খবর পেয়ে ওত পেতে থাকা দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে ধরে ফেলে চারজনকে। মুহূর্তেই সাজানো আড্ডা রূপ নেয় শ্রীঘরে যাওয়ার প্রস্তুতিতে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকেই তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন-ডালবাড়ি এলাকার মো. হাবিল (৪৫), কালিকাপুরের মো. ফুল মাহমুদ (২৪), চর কালিকাপুরের মো. ফরমান (৩৫) এবং মাঝিপাড়ার শ্রী আবু চন্দ্র দাস (৩০)।

পুলিশ জানায়, ডালবাড়ি এলাকার বাসিন্দা হাবিল তার নিজের বাড়িতেই মাদকের আসর বসাতেন। সেখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে মাদক সেবন ও কেনাবেচা করত। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে যখন আসরটি জমে ওঠে, ঠিক তখনই পুলিশ হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ পাওয়ার আগেই চারজন ধরা পড়েন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘মাদকের আসর বসানোর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। সেখানে মাদকসহ তাঁদের আটক করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কঠোর তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।"

বিকেলে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। ডালবাড়ির মতো গ্রামগুলোতে এমন দ্রুত বিচার ও সাজার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মাদকের আসরে পুলিশের হানা, ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত