সংবাদ

টঙ্গীকে হারিয়ে ফাইনালে মানিকগঞ্জ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

টঙ্গীকে হারিয়ে ফাইনালে মানিকগঞ্জ
ছবি : সংবাদ

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর সেমিফাইনালে টঙ্গী ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মানিকগঞ্জের একরাম স্মৃতি ফুটবল একাডেমি। শনিবার (৪ জুলাই) বিকেলে এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার ১৮ মিনিটে টঙ্গী ফুটবল একাডেমির ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় স্বাধীন গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা মানিকগঞ্জ দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় অর্ধের ৩৪ মিনিটে (৭৯ মিনিট) রাসেলের গোলে সমতায় ফেরে মানিকগঞ্জ। এরপর খেলার শেষ মুহূর্তে ৮৬ মিনিটে ইমনের জয়সূচক গোলে জয় নিশ্চিত করে একরাম স্মৃতি ফুটবল একাডেমি।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সাব্বির আহমেদ আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. ইকবাল হোসেন, মো. জাকির হোসেন চৌধুরী ও জাতীয় ফুটবল দলের ম্যানেজার মো. আমের খান। গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।

গত ২০ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সারা দেশের ১৬টি জেলা দল অংশ নিচ্ছে। আগামী ১০ জুলাই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে একরাম স্মৃতি ফুটবল একাডেমি ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ঢাকা। ফিফার রেফারি আলমগীর সরকার ম্যাচটি পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

টঙ্গীকে হারিয়ে ফাইনালে মানিকগঞ্জ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত