সংবাদ

মুহুরী নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

মুহুরী নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
শনিবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন সাকিব। ছবিঃ সংবাদ

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তরুণ সাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর রোববার (৫ জুলাই) সকালে পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাকিব গতকাল শনিবার (৪ জুলাই) দুপুরে পরশুরাম এলাকায় মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সাকিব নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়। ডুবুরিরা রাত ৮টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও সাকিবের কোনো সন্ধান না পেয়ে উদ্ধারকাজ স্থগিত করেন।

রোববার (৫ জুলাই) সকালে ফুলগাজীর মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন।

পরশুরাম ও ফুলগাজী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

মুহুরী নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তরুণ সাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর রোববার (৫ জুলাই) সকালে পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাকিব গতকাল শনিবার (৪ জুলাই) দুপুরে পরশুরাম এলাকায় মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সাকিব নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়। ডুবুরিরা রাত ৮টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও সাকিবের কোনো সন্ধান না পেয়ে উদ্ধারকাজ স্থগিত করেন।

রোববার (৫ জুলাই) সকালে ফুলগাজীর মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন।

পরশুরাম ও ফুলগাজী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত