দেশে রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখনো অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৫ জুলাই)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আয়োজিত 'স্বাস্থ্য সেবায় উচ্চপ্রযুক্তি'
শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে দেশের
সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমাদের দেশের
প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো সঠিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। সরকার
এই পরিস্থিতির দ্রুত উন্নতি করতে বদ্ধপরিকর।" প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা
নিশ্চিত করতেই এবারের বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ
করেন।
দেশের চলমান
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানামুখী কার্যক্রমের কথা উল্লেখ করে সরদার মো.
সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে কিছু কিছু হাসপাতালের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে,
এক একটি রুমে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে রেখে সেবা দিতে হচ্ছে।
ডেঙ্গু ও হামের
মতো সংক্রামক রোগ মোকাবিলায় যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী দিনরাত নিয়োজিত রয়েছেন,
তাদের প্রতি বিশেষ আহ্বান জানান মন্ত্রী। চিকিৎসকদের কাজের চাপের কথা স্বীকার করে তিনি
মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্যকর্মীকে আরও বেশি ধৈর্য ও আন্তরিকতার সাথে রোগীদের সেবা
দেওয়ার কঠোর নির্দেশনা দেন।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন