সংবাদ

রাজবাড়ীতে ১০ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

রাজবাড়ীতে ১০ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ছবি : সংবাদ

রাজবাড়ী সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - আলাদিপুরের মো. হৃদয় শেখ (২১), পাকুরিকান্দার মো. ইব্রাহিম খাঁ, চর লক্ষ্মীপুরের সুমি বেগম, কুদ্দুস মন্ডল ও বিলকিস বেগম, সজ্জনকান্দার মুক্তি রানী রায়, বার্থার মো. আতাউর রহমান খোকন, কৃষ্ণপুরের মো. সোহেল মোল্লা এবং খানখানাপুরের মো. রাসেল শেখ ও রাসেল শেখ (বালিয়াডাঙ্গী)।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরোয়ানাভুক্ত এই আসামিদের আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে ১০ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ী সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - আলাদিপুরের মো. হৃদয় শেখ (২১), পাকুরিকান্দার মো. ইব্রাহিম খাঁ, চর লক্ষ্মীপুরের সুমি বেগম, কুদ্দুস মন্ডল ও বিলকিস বেগম, সজ্জনকান্দার মুক্তি রানী রায়, বার্থার মো. আতাউর রহমান খোকন, কৃষ্ণপুরের মো. সোহেল মোল্লা এবং খানখানাপুরের মো. রাসেল শেখ ও রাসেল শেখ (বালিয়াডাঙ্গী)।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরোয়ানাভুক্ত এই আসামিদের আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত